শিরোনাম
◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া নিয়ে বিপাকে রাজবাড়ীর ব্যবসায়ীরা

ইউসুফ মিয়া : এ বছর কোরবানি ঈদের গরু-ছাগলের চামড়া ক্রয় করে বিক্রি করতে পারেনি রাজবাড়ীর চামড়া ব্যবসায়ীরা। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজবাড়ীর চামড়া ব্যবসায়ীরা।

এছাড়া অনেক ব্যবসায়ী জানিয়েছেন ঈদের ১৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী রাজবাড়ীর চামড়া ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেনি। আর কিছুদিন চামড়া রাখলে নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এ বছর রাজবাড়ীর চামড়া ব্যবসায়ীরা প্রায় ৩ থেকে ৭ লাখ টাকার চামড়া ক্রয় করেছে। প্রতিটি গরুর চামড়া ৩ থেকে ৯শত টাকা দরে গরুর চামড়া এবং ৩০ থেকে ৮০ টাকা দরে ছাগলের চামড়া ক্রয় করেছেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরের চামড়া ব্যবসায়ী অনুরোধ বিশ্বাস জানান, তিনি প্রতি বছর কিছু চামড়া ক্রয় করতেন। এ বছর ১৭টি গরুর চামড়া ক্রয় করেছেন কিন্তু কোনো ব্যবসায়ী সেগুলো ক্রয়ের জন্য তার সঙ্গে যোগাযোগ করেনি।

তিনি আরো জানান, ঈদের পরের দিন একজন ব্যবসায়ী চামড়া ক্রয়ের জন্য এসেছিলো সেটাও অর্ধেক দামে এবং বাকি।

ব্যবসায়ী আক্কাস হোসেন জানান, বাপ-দাদার ব্যবসা ধরে রাখতে গিয়ে বিপদে পড়েছি।

তিনি আরো বলেন, ১৭-১৮দিন হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করেনি।

ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কয়েকদিন পরেই এসব চামড়া নষ্ট হয়ে যাবে এবং আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।

সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ