শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের জন্যই এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন ফরহাদ রেজা

নিজস্ব প্রতিবেদক : ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ^কাপের আগে আফগানিস্তানে ত্রিদেশীয় সিরিজে জায়গা পেয়েছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। কিন্তু স্কোয়াডে থাকলেও একাদশে খেলার সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কা সফরেও দলে ডাক পেয়েছিলেন। কিন্তু সেই সফরে ছিলেন দর্শক। তযে আশা হারাচ্ছেন না তিনি। মায়ের জন্য হলেও জাতীয় দলের একাদশে জায়গা পেতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

গতকাল বুধবার কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই ক্রিকেটার জানান, তাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখার জন্য অপেক্ষায় আছেন দুইজন মানুষ। আর তাদের একজন ফরহাদ রেজার মা। তাদের জন্যই এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমি এখন ক্রিকেট খেলছি দুইজনের জন্য। একজন আমার মা। ওরা আমার জন্য অপেক্ষা করছে। যদি কখনো ম্যাচ খেলতে পারি সবচেয়ে বেশি খুশি হবে ওরা। সেজন্য আমি প্রস্তুত থাকছি।’

দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিজের হাতে নেই, তবে ফরহাদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। তার ভাষ্য, ‘এটা তো আমার হাতে না। আমার কাজ হল শুধু পারফর্ম করা, চেষ্টা করা ভালো খেলার। এরপরও যদি না হয়, সেখানে তো আমার কিছু করার নেই।’

ফরহাদ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত নেই অনেক বছর হল। সা¤প্রতিক সময়ে জাতীয় দলের সাথে থাকার সৌভাগ্য হলেও ম্যাচ খেলা হয়ে ওঠেনি। তবুও নিজেকে নিয়ে সচেতন, সচেতন ফিটনেস ও ক্যারিয়ার নিয়ে। চলমান কন্ডিশনিং ক্যাম্পে বিপ টেস্টে অন্যান্য বেশিরভাগ ক্রিকেটারের পয়েন্ট যেখানে ছিলো হতাশাজনক, সেখানে ফরহাদের ছিলো ১২’রও বেশি!

সাংবাদিকদের সাথে আলাপকালে জানালেন, যে ফরম্যাটেই সুযোগ পান না কেন, নিজেকে প্রস্তুত রাখছেন সবসময়ই। তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি আমার পছন্দের ফরম্যাট। তারপরও যেখানেই সুযোগ হয় ক্রিকেট তো খেলতে হবে! রেজা সমসময়ই প্রস্তুত।’
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ