শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ট্রাফিক পুলিশের মামলা ৮ হাজার ৩৯২টি

মাসুদ আলম : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার ৩৯২টি মামলা ও ৩৬ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও ৫৪টি গাড়ি ডাম্পিং ও ১ হাজার ২টি গাড়ি রেকার করা হয়েছে। সোমবার দিনভর এ অভিযান চলে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৫৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৪৯১টি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৮৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৪১টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫২টি মামলা করা হয়।

সম্পাদনা : মিঠুন

 

  • সর্বশেষ