শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুয়েরোর জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : বোর্নমাউথের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ডটা সুসংগত রাখল ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরো করলেন জোড়া গোল। একটি গোল এল রহিম স্টার্লিংয়ের পা থেকে। তাতে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার বোর্নমাউথকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ড্র করেছিল পেপ গার্দিওলার দল। বোর্নমাউথের বিপক্ষে এ নিয়ে শীর্ষে পর্যায়ের ম্যাচে ৯ বারের দেখায় ৯টিতেই জয় পেল সিটি।

এদিন সিটির হয়ে নিজের ৪০০তম ম্যাচটি খেলতে নেমেছিলেন ডেভিড সিলভা। তার মাইলফলকের ম্যাচকে স্মরণীয়ই করে রাখল সতীর্থরা। নিজে গোল না পেলেও সতীর্থকে দিয়ে জোড়া গোল করিয়েছেন ডেভিড সিলভা।

ম্যাচের ১৫ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনের এসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা। কেভিন ডি ব্রুইন পূরণ করেছেন প্রিমিয়ার লিগে ৫০টি এসিস্টের মাইলফলক।

৪৩ মিনিটে ডেভিড সিলভার বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। তবে প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে ব্যবধান কমায় বোর্নমাউথ। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন দলটির উইলসন।

বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে আগুয়েরোর পায়ে ব্যবধান ৩-১ করে ম্যানসিটি। এবার বলের জোগান দাতা ছিলেন সিলভা। এদিকে এই গোলে দারুণ এক মাইলফলক গড়েছেন আগুয়েরোও। ক্লাব ও জাতীয় দল মিলে ৪০০ গোল পূরণ হলো তার।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। সমান ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট বোর্নমাউথের। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়