শিরোনাম
◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদারের ছেলে।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। এতে মাইনুল আহসান নোবেল সংগীত পরিবেশন করেন।

Advertisement

কনসার্ট শুরুর আগে সেখানে উপস্থিত দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আয়োজকরা বারবার এটি রাজনৈতিক অনুষ্ঠান নয় উল্লেখ করে স্লোগান বন্ধ করার আহ্বান জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে কনসার্টটি বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতেই আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তাঁকে আগের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের জন্য পুলিশ কোনো অনুমতি দেয়নি। সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে পারেন, এমন আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। এরপরও সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। এ কারণে আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ