শিরোনাম
◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান ◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদারের ছেলে।

মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। এতে মাইনুল আহসান নোবেল সংগীত পরিবেশন করেন।

কনসার্ট শুরুর আগে সেখানে উপস্থিত দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আয়োজকরা বারবার এটি রাজনৈতিক অনুষ্ঠান নয় উল্লেখ করে স্লোগান বন্ধ করার আহ্বান জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে কনসার্টটি বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতেই আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তাঁকে আগের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের জন্য পুলিশ কোনো অনুমতি দেয়নি। সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে পারেন, এমন আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। এরপরও সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। এ কারণে আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ