শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি

শিউলী আক্তার : গত কয়েকদিন ধরে আলোচিত মূল খবর হলো পিএসজি থাকতে চান না নেইমার জুনিয়র। আগের দল বার্সেলোনায় ফিরে যেতে চান। কিন্তু পিএসজি তাকে বার্সায় দিতে নারাজ। এই ক্লাব ছাড়া যেকোনো দলেই যেতে পারবেন তিনি এমন কথাও উঠেছিলো। এছাড়া নেইমারকে দলে ভিড়াতে চায় বার্সেলোনা। শুধু তাই নয় দলে ফেরাতে পিএসজির কাছে নেইমারকে ধারে চেয়েছিলো বার্সা। কিন্তু সেই প্রস্তাবটিও প্রত্যাখ্যান কেরছে ফরাসি এই ক্লাবটি।

নেইমারকে পেতে নাকি আগ্রহী বার্সার চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও। তবে প্রাক্তন তারকাকে পেতে পিএসজিকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বার্সা। এর মধ্যে একটি হচ্ছে এই মৌসুমে নেইমারকে ধারে দলে ভেড়ানোর। যেটা মৌসুম শেষে ১৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে একেবারে কিনে নেওয়ার সুযোগও রেখেছে কাতালান জায়ান্টরা।

কিন্তু এই প্রস্তাবও মেনে নেইনি পিএসজি। তারা চায় পুরোপুরিভাবে নেইমারকে কোনো ক্লাবের কাছে বিক্রি করে দিতে। নেইমারের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দাম চাইছে পিএসজি। তবে ব্রাজিলিয়ান এ তারকাকে পেতে দর কষাকষির সুযোগ রাখছে পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটি।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে ট্রান্সফারের রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান এ তারকা ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ায় তাকে জোর করতে চাইছে না পিএসজি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে নেইমারেকে পেতে আগ্রহী রয়েছে ইতালিয়ান সিরি’আ ক্লাব জুভেন্টাস।
সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ