শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির ফিটনেস টেস্টের প্রয়োজন নেই : ভিল্লাভারায়ন

রাকিব উদ্দীন : টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজার ফিটনেস টেস্টের প্রয়োজন দেখছে না বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। মিরপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘পরের বছরের আগ পর্যন্ত আমাদের আর ওয়ানডে খেলা নেই। তাই মাশরাফির ফিটনেস টেস্টের কোনো প্রয়োজন দেখি না। কেননা তার ছয় মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে হবে। তাই আমরা তার সাথে ভবিষ্যতে কাজ করব।’

কিছুদিন পর বাংলাদেশে আসছে আফগানিস্তান। সাকিব আল হাসানের দলের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এই ম্যাচ শেষে দুই দলের সঙ্গে যোগ দিবে জিম্বাবুয়ে। এই তিন দল মিলে টি-টুয়েন্টি সিরিজে অংশ নেবে। এই দুটো সিরিজের পরিকল্পনায় নেই মাশরাফি। তারপরও ৩৬ জনের ফিটনেস ক্যাম্পে হাজির হয়েছেন তিনি। আপাতত শরীরকে চাঙ্গা রাখতে ক্যাম্পে উপস্থিত মাশরাফি।

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ