শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেড-১ পেলেন এলজিইডির প্রধান প্রকৌশলী

আসাদুজ্জামান সম্রাট : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো: খলিলুর রহমানকে গ্রেড-১ প্রদান পূর্বক প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন গতকাল প্রকাশিত হয়েছে।

প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাএর আগে তিনি জ্যেষ্ঠতম অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালের ১৬ মে সহকারী প্রকৌশলী হিসেবে তৎকালীন পল্লী পূর্ত কর্মসূচিতে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন উপজেলায় উপজেলা প্রকৌশলী এবং বিভিন্ন জেলায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বরিশাল অঞ্চল ও এলজিইডি সদর দফতরের ডিজাইন ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের নভেম্বরে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। এ সময় তিনি প্রথমে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মো. খলিলুর রহমান ১৯৬০ সালের ১২ ডিসেম্বর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো: রহম আলী এবং মায়ের নাম গোলাপী বেগম।

গ্রেড-১ প্রাপ্তির ফলে তিনি জাতীয় বেতন স্কেলের ৭৮০০০ টাকার নির্ধারিত বেতন এবং একই সঙ্গে সচিবের সমমর্যাদা ভোগ করবেন।

  • সর্বশেষ