শিরোনাম
◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে?

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে নিয়ম না মেনে বাড়ানো হচ্ছে গাড়ির আকার, মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

মোহাম্মদ মাসুদ: গাড়ি গ্যারেজে চলছে মেরামত কিন্তু এরই মধ্যে টিকিট বিক্রি হয়ে গেছে। অবিশ^াস্য এ ঘটনার সত্যতা মিলবে গ্যারেজগুলোতে। জোড়া তালি দেয়ার পাশাপশি মেরামতের সময় নিয়ম না মেনেই বাড়ানো হচ্ছে গাড়ির আকার। আরটিভি

সিট বাড়লেই টাকা বাড়ে এই সূত্র কাজে লাগিয়ে গ্যারেজে গাড়ি মেরামতের সময় এক শ্রেণীর অসাধু চক্র বাড়িয়ে নিচ্ছে গাড়ির আয়তন। ফলে মহাসড়কে চলতে গিয়ে হারাচ্ছে ভারসাম্য।

গ্যারেজগুলোতে পরিত্যক্ত গাড়ি ঈদের সময় চলাচলের উপযোগী করতে চলছে শ্রমিকদের কর্মযজ্ঞ। ঈদ মৌসুমে এসব ত্রæটিপূর্ণ গড়ি হাইওয়েতে নামায় গতি ঠিক রাখতে না পেরে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন না নিয়ে গাড়ির আকার বাড়ানো অপরাধ বলেছেন এ বিশেষজ্ঞ। মুনাফালোভী এসব ব্যাবসায়ীদের কারণে প্র্রাণ যাচ্ছে নীরিহ যাত্রীদের।

বুয়েট এক্সিডেন্ট রিসার্চ ইস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, প্রত্যেকটি গাড়ির স্ট্যন্ডার্ড সাইজ রয়েছে এবং আপনি যখন আকৃতি পরিবর্তন করবেন, গাড়ি চলার সময় ভারসম্য থাকবে না।

তিনি আরো বলেন, ব্যাবসা যে করবে সেতো মুনাফা করবে এটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মুনাফা কারণে মানুষের প্রাণহানি যেন না হয় সেদিকে নজর রাখতে হবে।

ঈদে বাড়ি ফেরার সময় পুলিশের সর্তকতার কারণে দুর্ঘটনা কম হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির উদাসীনতায় দুর্ঘটনা বেশি ঘটে। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে মিডিয়া পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বলেন, নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামানো ও লাইসেন্সবিহীন অদক্ষ ড্রাইবার দ্বারা গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ঈদের ছুটি ভোগের পর মানুষ যখন নগর মুখী হন তখন রাস্তা অনেকটাই ফাকা থাকে, চালকেরা তখন বেশি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।
সড়ক নিরাপদ করে প্রাণহানি কমাতে হলে কার্যকরী পদক্ষেপের পাশাপাশি আইনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেজ্ঞরা। সম্পাদনা: রাশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়