শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৫ রাখালকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তপণ দাবি

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : রামগতি উপজেলায় মঙ্গলবার ভোরে রাতে চর আবদুল্লাহ এলাকায় একটি মহিষ খামারে এ ঘটনা ঘটেছে। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

অপহৃত রাখালরা হলেন, চর আলেকজান্ডার এলাকার রিপন হোসেন, আলমগীর হোসেন, রুবেল হোসেন, ইউসুফ হোসেন ও চরকাদিরা এলাকার নবী হোসেন।

অপহৃত রুবেল হোসেনের বাবা মোহাম্মদ আলী ও রিপন হোসেনের ভাই বাবুল মিয়া জানান, রামগতি উপজেলা থেকে চর আবদুল্লা আলাদা একটি দ্বীপ অঞ্চল। এ চরে কয়েক হাজার মহিষ লালন-পালন করা হয়। প্রতিটি মহিষের খামারে কয়েকজন করে রাখাল নিয়োজিত রয়েছেন। প্রতিদিনের মতো রাখালরা রাতে ঘরে ঘুমিয়ে ছিলো। হঠাৎ ভোর রাতে অস্ত্রের মুখে ৫ রাখালকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর তাদের জিম্মি করে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ।

এদিকে জড়িতদের গ্রেপ্তার ও অপহৃত ৫ রাখালকে উদ্ধারের দাবি জানিয়ে খামার মালিকরা বলেন, এ বিষয়ে রামগতি থানা পুলিশকে জানানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ