শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ প্রতিষ্ঠানকে ১ কোটি ৬১ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিটস আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর

আরিফা রাখি : বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যেই ডেঙ্গু শনাক্তকরণের কিটসের উল্লেখযোগ্য পরিমাণ দেশে পৌঁছেছে এবং বিভিন্ন হাসপাতাল/ক্লিনিকে সরবরাহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) মেসার্স এসটিপি নামক একটি প্রতিষ্ঠান ৬৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস আমদানি করেছে। এর মধ্যে রাজধানীর মিটফোর্ড এলাকার বিভিন্ন মেডিকেল ডিভাইস বিক্রয়কারী প্রতিষ্ঠানে ৩৫ হাজার পিস, চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ডিভাইস বিক্রয়কারী প্রতিষ্ঠানে ১৫ হাজার পিস এবং বিএমএ ভবনের বিভিন্ন মেডিকেল ডিভাইস বিক্রয়কারী প্রতিষ্ঠানে ১৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস সরবরাহ করা হয়েছে।

মেসার্স সোহাগ সার্জিক্যাল ৭০০ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস আমদানি করেছে। এর মধ্যে ৫০ পিস সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিগুলো বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়েছে।
মেসার্স এমআর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান ৬ হাজার ৫০০ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিটস আমদানি করেছে, যা বিভিন্ন মেডিকেল ডিভাইস বিক্রয়কারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

মেসার্স এসটিপি নামক একটি প্রতিষ্ঠানকে আরও ৬৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস আমদানির জন্য এনওসি/পূর্বানুমোদন প্রদান করা হয়েছে যা শুক্রবার (২ আগস্ট) দেশে পৌঁছাবে।

এছাড়াও মেসার্স হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেড দুই লাখ ২৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস এবং মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল কর্পোরেশনের ২ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট দেশে পৌঁছাবে।
মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল কর্পোরেশন আরও ৫ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিটস আমদানি করেছে যা আগামী ৩ আগস্ট দেশে পৌঁছাবে। সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়