শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ সিরিজ দেখে মনে হলো বিশ্বকাপে লঙ্কাদের বিরুদ্ধে দু’পয়েন্ট নিশ্চিত ছিলো না, বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে শ্রীলঙ্কা দলটি ছিলো নড়েবড়ে। প্রথম কয়েকটি ম্যাচ লড়াই করতে পারেনি। অন্য দিকে আসরটিতে শুরুতে দুর্দান্ত খেলেছিলো টাইগাররা। বিশ্বকাপে এই দলের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যার জন্য আফসোসের শেষ ছিলো না বাংলাদেশ ভক্ত-সমর্থকদের। কারণ ম্যাচটি জিততে পারতো বাংলাদেশ। কিন্তু পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হলো সাকিব-মাশরাফিদের। তবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন তামিমম-মুশফিকরা। বিশ্বকাপে ভালো খেলা সাকিব আল হাসান ছিলেন না এই সিরিজে। যার কারণে দলের এমন হাল। তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন অন্য কথা। তার মতে, বিশ্বকাপের ম্যাচটি হয়তো হারতে পারতাম, আবার জিততেও পারতাম।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যখন পরিত্যক্ত হয়ে গেলো আর আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলেছিলো যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেলো। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিল যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিলো না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’

শ্রীলঙ্কা সফরের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাকিব। তার মতে একটি ম্যাচও যদি বাংলাদেশ জিততে পারতো, তাহলে কিছুটা আত্মবিশ্বাস থাকতো ক্রিকেটারদের। এছাড়া আগামী ৩-৪ বছরের জন্য এখনই পরিকল্পনা করার সঠিক সময় বলে মনে করছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক।

তিনি বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার। সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো পরিকল্পনা করে আগামী ৩-৪ বছরের জন্য এগুনোর।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ