শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১০:০৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে বাধা কাটলো

এস এম নূর মোহাম্মদ : বিএসটিআইয়ের নিবন্ধনকৃত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.নুরুজ্জামান ১১ টি কোম্পানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা স্থগিত করেন। এর আগে গত সোমবার ও মঙ্গলবার তিন কোম্পানির বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন একই আদালত । এখন ১৪ কোম্পানির সবার পাস্তুরিত দুধ বিপণনে বাধা কাটলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

তার আগে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সীসার উপস্থিতি থাকায় ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে কোম্পানি গুলো। সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ