শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে ৫ শতাংশ উৎস কর কাটা হবে, বললেন অর্থমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা। তিনি বলেছেন, চলতি বছরের ১ জুলাই থেকেই এই হার কার্যকর হচ্ছে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে। এর আগে বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। পরে এনবিআরের এক প্রজ্ঞাপনে বলা হয়, পেনশনার সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ হবে।

সঞ্চয়পত্রের উৎসে কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এ সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করলেন অর্থমন্ত্রী।

এসময় মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকার এখনো প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন, তাদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেওয়া হবে। সম্পাদনা : মহসিন/ সাজিয়া

  • সর্বশেষ