শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয়

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্গের লোভে লোভী আমি হতামই হতাম!

জুঁই খান : যে স্বর্গের লোভে লোভী আমি হতামই হতাম। স্বর্গের রূপ যেমন হলে আমি স্বর্গ লোভী হতাম : যদি লোভ দেখাতে স্বর্গে যেয়েই পাবো আমার পিতা-মাতার ভরা সংসারের চিরযৌবনময় রূপটি। পিতা ও মাতা, তাদের সন্তানেরা তথা ভাইবোন আমরা যতোজন, সবাই আছি হাজির। সেখানে সকলে প্রাণবান, মৃত্যু ঘটবে না একজনেরও। ইচ্ছে হলেই মায়ের বুকে মুখ গুঁজে নেয়া যেতো জগত শ্রেষ্ঠ শরীরের গন্ধ, যদি দিতে নিশ্চয়তা... যে স্বর্গে যত্রতত্র মাটির কলসি সবসময় পূর্ণ থাকবে সুপেয় শীতল জলে, তেষ্টা পেলেই জলে পূর্ণ হয়ে যাবে গেলাসের পর গেলাস, পান করলেই জুড়িয়ে যাবে মন প্রাণ দেহ। খিদে পেলেই আম্মার হাতের রান্না করা খাবারের বাহারে তৈরি হয়ে যাবে দস্তরখানা। কিন্তু সেজন্য আম্মাকে রান্নাঘরে যেতে হবে না, আম্মা শুধু ইচ্ছা করবে আজ এই এই ভর্তা ভাজি ডাল ও তরকারির ঝোলে ভোজ হোক, ব্যাস সব প্রস্তুত! আর, আঙ্গুর আপেল বা বেদানা নয়, গাছ ভর্তি হয়ে ফলতো দেশি ফলগুলো সবসময়। গাছে গাছে থরে থরে ফুটে থাকতো সুগন্ধি সব ফুল গোলাপ ও বকুল... পিতা-মাতার সোনার সেই স্বর্গীয় সংসারে দুই নম্বর টাইপের মেহমান অতিথি, আত্মীয়-স্বজন আসতে পাবে না কোনোদিনও কেউ... তবেই আমি গড়তাম মনের ভেতর স্বর্গ পাবার মোহ... ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়