শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষোভ জানিয়ে যা বললেন রাফসান দ্য ছোটভাই

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই। 

স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তার প্রতি সমর্থন জানিয়েছেন রাফসান।

ইফতেখার রাফসান লিখেছেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই সালমান ভাইয়াকে আমি সব সময়ই অনুসরণ করেছি। একজন ভক্ত হিসেবে তার প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাকে দেখেছি। এরপর তাকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে, জীবনে অনেক কিছু অর্জন করতে দেখেছি। পরে বাস্তব জীবনেও তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।’

সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান আরও লিখেছেন, ‘এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।’

advertisement

সালমানকে সাহস জোগাতে রাফসান লিখেছেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’

গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশ দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল...এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’ 

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিহ্ন রয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা যায়।

  • সর্বশেষ