বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকর উপায়ে সমাধানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের কষ্ট লাঘবে মন্ত্রণালয় গঠন করেছে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।
প্রবাসী মন্ত্রণালয়ের একদল অভিজ্ঞ কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ খুব সহজেই সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। ই-মেইলে আসা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ করে, প্রবাসীদের পাঠানো প্রতিটি আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে উপস্থাপন করা হবে, যেন নীতিনির্ধারক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
অফিস আদেশে বলা হয়, [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি।