শিরোনাম
◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এত সম্ভাবনার পরও বিদেশি পর্যটক টানতে পিছিয়ে কেন কক্সবাজার? ◈ কুয়েতের উপহারের মাছ বিক্রি হয়নি, তৃতীয়বার নিলাম ডাকল টিসিবি ◈ সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক: একসময় ভারতীয় ক্রিকেটের আলোচিত তারকা। এখন শারীরিক অসুস্থতা আর আর্থিক সংকটে অনেকটাই আড়ালে বিনোদ কাম্বলি। সেই কাম্বলিই এবার জানালেন, তিনি রয়েছেন ঠাণের ‘নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার’-এ।

শচিন টেন্ডুলকরের বাল্যবন্ধু কাম্বলি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাঁর বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। সেখানে বৃদ্ধাশ্রমটির পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সুযোগ-সুবিধার প্রশংসাও করেছেন ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

ভিডিও বার্তায় কাম্বলি বলেন, ‘আমি বিনোদ কাম্বলি। এখানে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। এখানে যারা আছেন, তাঁদের দেখে আমার মনেই হচ্ছে না যে আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা প্রথম শ্রেণির। আমি নিদানে খুব ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।

কেন তাঁকে এই কেন্দ্রে রাখা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। এর মধ্যে আর্থিক সংকটের কথাও বিভিন্ন সময়ে সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিয়মিত পরিচর্যা ও সুস্থতার কথা বিবেচনা করেই তাঁকে প্রবীণদের এই বিশেষ কেন্দ্রে রাখা হয়েছে।

advertisement

গত মে মাসে সর্বশেষ প্রকাশ্যে এসেছিলেন কাম্বলি। শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় মেয়েকে সঙ্গে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বাঁহাতি ব্যাটার হিসেবে বিবেচিত হতেন কাম্বলি। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর ছিল উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু ক্যারিয়ারের পরের দিকে নানা সমস্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুতই হারিয়ে যান ক্রিকেটের মূল স্রোত থেকে।

এখন সেই সাবেক তারকার ঠিকানা বৃদ্ধাশ্রম। তবে নিজের ভিডিও বার্তায় কাম্বলি বুঝিয়ে দিয়েছেন, অন্তত এই মুহূর্তে সেখানে প্রয়োজনীয় যত্ন ও ভালোবাসা পাচ্ছেন তিনি।

  • সর্বশেষ