শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগে ‘ঢাকা ডার্বি’তে প্রতিশোধের জয় মোহামেডানের

আক্তারুজ্জামান : চলতি মৌসুমের আগে থেকেই বিধ্বস্ত চেহারা ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোডামেডানের। প্রিমিয়ার লিগে তো আরও বিপদে পড়েছিলো সাদা-কালোর বাহিনীরা। রীতিমত অবনমনে পড়ার শঙ্কাও উঁকি দিয়েছিলো তাদের মনে। কিন্তু খ্যাতির লড়াই ‘ঢাকা ডার্বি’তে মাঠে নামার আগে একটু লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলো দলটি। কিন্তু ঢাকা আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে মৌসুমের প্রথম ঢাকা ডার্বি শেষ করেছিলো। তবে মৌসুমের শেষ ডার্বিতে ঠিকই ঘুরে দাঁড়িয়ে আজ আবাহনীকে হারিয়েছে এমিলিরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ ২২তম রাউন্ডের ম্যাচে ঢাকা আবাহনীকে ৪-০ গোলে হারালো মোহামেডান।

অবনমনের শঙ্কা কাটিয়ে খেলায় ফেরা মোহামেডানের সামনে আজ দাঁড়াতেই পারেনি টেবিলের দুইয়ে থাকা আবাহনী লিমিটেড। দুই অর্ধে মিলিয়ে ২টি করে মোট ৪টি গোল দিয়ে মৌসুমের শেষ ঢাকা ডার্বি শেষে জয়োৎসব করে মাঠ ছেড়েছে ইংলিশ কোচ সিয়ান ব্রেন্ডন লিনের শিষ্যরা।
বসুন্ধরা কিংসের সঙ্গে শীর্ষে ওঠার লড়াইয়ে মারিও লোমেসের দল আরও একটু পিছিয়ে পড়লো। তোকলিস আহমেদের জোড়া গোলেই ভর করেই বড় জয় পেয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬ এবং ৪৫ মিনিটে দুটি গোল করেন তোকলিস। বিরতির পর দুটি গোলের একটি আসে মালির ফরোয়ার্ড সোলাইমান দিয়াবেতের পা থেকে। বাকি গোলটি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

২৬ রাউন্ডের খেলা শেষে ঢাকা আবাহনী এখন পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন। আর মোহামেডান স্পোটিং ক্লাবের অবস্থান নয়ে। ২১ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫১ এবং ২০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়