শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫ জনের প্রাণহানি

শাহনাজ বেগম : আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগরহারে শুক্রবার একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস

নানহরহারের প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগায়ানি বলেন, পেচারগ্রাম জেলার এক বালক বিয়ে বাড়ির ভেতরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে ৪০ জন আহত নারী ও পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের মতে এ হামলায় ১০ জন মারা গেছে।
এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলিতে আইএস নানগরহরের প্রধান শহর জালালাবাদে আত্মঘাতী বোমা হামলা ও সরকারি অফিস, স্কুল এবং সাহায্য সংগঠনগুলোর ওপরে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে, উত্তর আফগানিস্তানে কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছিলো তালেবান। সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়