শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে কালো টাকার ক্ষেত্রে করহার কমানো হবে, বললেন বানিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : অপ্রদর্শিত অর্থ বা কালো টাকার মালিকদের জন্য সুখবর দিয়েছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে কালো টাকা বিনিয়োগকারীদের করহার কমানোর আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই আয়োজিত বাজেট পরবর্তী ব্যবসায়ীদের এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের টাকা যদি দেশই বিনিয়োগ হয় এর চাইতে ভালো কিছু হতে পারে না । তাই অন্যান্য বিনিয়োগকারীদের যদি ১০ শতাংশ কর পরিশোধ করতে হয় সেক্ষেত্রে কালো টাকার বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ করহার করা যেতে পারে।

  • সর্বশেষ