শিরোনাম
◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৫ হাজার কোটি টাকার ঋণের ফাঁদে নায়ক ফারুক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন খান পাঠান)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি তিনি জানান, অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কখনও কোনো তদবির বা নিজে সুবিধা নেয়ার কোনো চেষ্টা করিনি। মানুষ ভাবতে পারে যে দলকে ব্যবহার করে সুবিধা নিচ্ছি। কিন্তু চারদলীয় জোট সরকারের সময় ব্যাংকের লোকেরা ষড়যন্ত্র করে আমাকে নিঃস্ব করতে চেয়েছিলনে।

তিনি বলেন, অনেক আশা করে জীবনের সব সঞ্চিত টাকা দিয়ে টেক্সটাইল মিল করেছিলাম। ব্যাংকের পরামর্শে নিজের সব টাকা দিয়ে বিল্ডিং তৈরি করি, কিন্তু তারপর থেকেই তাদের ঋণ দিতে তালবাহানা শুরু হয়। তারা আমাকে নানা ফাঁদে ফেলে নিঃস্ব করার ষড়যন্ত্র করে।
এরপর ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়েই কারো কারো নীল নকশায় ব্যাংক আমাকে চিঠি দিয়ে জানায় আমার কাছে পাঁচ হাজার পাঁচশ ৩৩ কোটি পাবে। এভাবেই আমি এখন বিশাল এই ঋণের জালে পড়ে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়