শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির পথেই ‘রাডার’ ব্যাখ্যা ভারতীয় সেনাপ্রধানের, সমালোচনায় যুক্তি দেখছেন বিশেষজ্ঞরা

শেখ নাঈমা জাবীন : আকাশ মেঘে ঢাকা থাকায় পাকিস্তানি রাডার ঠিকমতো কাজ করছিল না। ফলে ভারতের সুবিধা হয়েছিল। বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের দিন মেঘলা আকাশ প্রসঙ্গে এমনই বলেছিলেন নরেন্দ্র মোদি। সংবাদ প্রতিদিন

এবার তাঁর সুরেই সুর মেলালেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। রোবিবার প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এমন সময়ে সাংবাদিকরা তাঁকে মোদির ‘রাডার’ মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে রাওয়াত বলেন, ‘অনেক ধরনের রাডার আছে। একেকটা একেকরকম প্রযুক্তিতে কাজ করে। কোনও রাডার মেঘাচ্ছন্ন আকাশেও কাজ করে, কোনওটা কাজ করে না। এটা নির্ভর করছে কোন প্রযুক্তিতে রাডারটি কাজ করছে, তার উপর। কিছু কিছু আমরা বুঝতে পারি, কিছু পারি না।’

বিপিন রাওয়াতের এই বিশ্লেষণের পর অনেকে তাঁর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু করেছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মত, রাওয়াতের বিশ্লেষণে যুক্তি আছে। তিনি প্রযুক্তির খুঁটিনাটি জেনেই তা বলেছেন রাডার বিভিন্ন প্রযুক্তিতে কাজ করে। তাদের কর্মক্ষমতাও ভিন্ন। কোনওটি প্রাকৃতিক বিপর্যয়ে অনায়াসে কাটিয়ে সমস্ত ধরনের নজরদারি চালাতে সক্ষম, আবার কোনওটি প্রযুক্তিগতভাবে ততটা উন্নত না হওয়ায় মেঘ-বৃষ্টির মধ্যে নজরদারির কাজ চালাতে পারে না। বালাকোট হামলার দিন আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে। তাতে সমর বিশেষজ্ঞরা নির্ধারিত হামলার দিনক্ষণ পালটে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মোদি তাঁদের এই প্রস্তাবে রাজি ছিলেন না। তাঁর মনে হয়েছিলো, খারাপ আবহাওয়ায় আদতে ভারতের সুবিধাই হবে। কারণ, সেক্ষেত্রে পাকিস্তানের রাডার নজরদারি চালাতে পারবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য যতই হাস্যস্পদ হোক না কেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও একই সারিতে বসিয়ে বিষয়টি লঘু করে দেখার চেষ্টা করুক বিরোধীরা, বিশেষজ্ঞদের একাংশ মোটেই তাতে কান দিতে নারাজ। তাঁরা বলছেন, মোদির কথায় যুক্তি না থাকলেও, রাওয়াত রীতিমত সমর প্রযুক্তি জেনেশুনেই রাডার সম্পর্কে মন্তব্য করেছেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়