শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে, বললেন ড. কামাল

শিমুল মাহমুদ : অনুমতি নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে, এই অনুমতি কে দিচ্ছে, কেনো দিচ্ছে, কোন কারণে দিচ্ছে? জানতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (২৭ মে) মতিঝিল গণফোরাম কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্মী সভা ও ইফতার মাহফিলে তিনি বলেন, এসব তথ্য নিয়ে সারা দেশে, থানায় থানায় মানুষের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে দেশের মানুষ সচেতন হবে, রুখে দাঁড়াবে।

ড. কামাল হোসেন বলেন, আমরা সুষ্ঠু ও জনগণের রাজনীতি করি, জনগণের ক্ষমতা দিয়ে দেশের সম্পদ রক্ষা করতে চাই। জনগণের শক্তি দিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে চাই। দেশকে এগিয়ে নিতে মানুষ অনেক কিছু করছে, কিন্তু যারা দেশের সম্পদ পাচার করছে, তারা দেশ গড়তে চাওয়াদের বিপক্ষের শক্তি। এদেরকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব বিষয়ে যদি জনমত গঠন করা যায় তাহলে, আইন প্রয়োগ কারী সংস্থাকে নড়তে হবে, জনগণকে সাথে নিয়ে দেশের সম্পদ রক্ষা করতে পারবো।

তিনি বলেন, যে পুঁজিটা দেশের বাইরে চলে যাচ্ছে, এটা যদি বন্ধ করা যায় তাহলে দেশের অসাধারণ সম্ভাবনা আছে। পুঁজি পাচার বন্ধের বিষয়টি আমাদের হাতে নেওয়া উচিৎ। দেশের টাকা দেশে থাকবে, বিনিয়োগ হবে, এটা নিয়ে তো কোনো বিতর্ক থাকার কথা না। টাকা পাচার দেশের সম্পদ লুটপাট করার শামিল।

তিনি আরো বলেন, দেশের সম্পদ এই ভাবে পাচার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

সভায় আরও উপস্থিত ছিলেন, গণফোরামের নেতা অ্যাড. সুব্রত চৌধুরী, অ্যাড. জগলুল হায়দার আফ্রিক সহ নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়