শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি জয়ী হওয়ায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির গতি আরও বাড়বে বলে মনে করেন সুভাষ সিংহ রায়

জুয়েল খান : লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন বিজেপি, এটা বাংলাদেশের জন্যও ইতিবাচক। শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে বিগত কংগ্রেস সরকার এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে খুবই ভালো সম্পর্ক তৈরি করেছে।

এবার যদি ভারতে অন্য কোনো দল সরকার গঠন করতো তাহলে সেই সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করে কাজ করতে দু-এক বছর সময় লাগতো। কিন্তু বিজেপি সরকার নতুন করে ক্ষমতায় আসার কারণে বর্তমানের যে সম্পর্ক রয়েছে সেটা আরও উচ্চতায় পৌঁছে যাবে। যদিও ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না। এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে বাংলাদেশের সৃজনশীল কূটনীতির সম্পর্ক তৈরি হয়েছে এবং পারস্পারিক সম্পর্ক যে উচ্চতায় গেছে তার পুরোটাই আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব। আওয়ামী লীগ মনমোহন সিংয়ের সরকারের সঙ্গে যে সম্পর্ক রাখতে পেরেছিলো, ঠিক বিপরীতমুখী নরেন্দ্র মোদী সরকারের সঙ্গেও উন্নত সম্পর্ক তৈরি করতে পেরেছে। ভারত এখন কখনো কোথাও বলে না যে তারা ‘বড় ভাই’।

ভারতের নেতৃবৃন্দ এখন বলে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করতে চাই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ বাংলাদেশে এসে বলেছিলেন, প্রতিবেশী আগে... তবে সবার আগে বাংলাদেশ। এই জায়গাটা এমনি এমনি হয়নি, তৈরি করতে হয়েছে। ভারতের সঙ্গে আমাদের এখন অধিকারের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়