শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজদলের সিনিয়র এমপি’র পদত্যাগে আবারো চাপের মুখে থেরেসা

সান্দ্রা নন্দিনী : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে। নিজদলের এমপি’দের বিদ্রোহের আগুনে ঘি ঢেলে আরেক এমপি আন্ড্রেয়া লিডসন বুধবার পদত্যাগ করেছেন। থেরেসার ব্রেক্সিট বিলে সমর্থন নেই উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। থেরেসার মন্ত্রিসভার একাধিক এমপি বিবিসি’কে জানিয়েছে, প্রধানমন্ত্রীকে অচিরেই দায়িত্ব থেকে সরে আসতে হবে। বিবিসি

সাংবাদিকদের লিডসন বলেন, ‘থেরেসা মে’র নতুন ব্রেক্সিট পরিকল্পনায় এমনকিছু বিষয় রয়েছে যেগুলোর প্রতি সমর্থন দেখানো আমার পক্ষে সম্ভব নয়।’

এদিকে, লিডসনের পদত্যাগের প্রতিক্রিয়ায় থেরেসা বলেন, ‘আবেগী, আন্তরিক ও গতিময় একজনকে হারানোর জন্য দুঃখপ্রকাশ করছি।’ তবে, থেরেসার পক্ষ থেকে লিডসনের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়