শিরোনাম
◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৮দিন বাকি। এই আসরকে সামনে রেখে অংশ নেওয়া দলগুলোর উত্তেজনা তুঙ্গে। শেষ সময়ের প্রস্তুতি-পরিকল্পনা নিয়ে ব্যস্ত দেশগুলো। তবে বিশ্বকাপের মাত্রা শুধু ব্যাটে-বলেই সীমাবদ্ধ নয়। এই বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিটি দেশ যে জার্সি তৈরি করে তাতেও থাকে বিশেষ কোনো বার্তা। এবারের ক্রিকেট বিশ্বকাপে সমুদ্র বাঁচানোর আহ্বান জানিয়ে সবচেয়ে আলোচিত জার্সি নিয়ে এসেছে শ্রীলঙ্কা। তেমনি স্বাগতিক ইংল্যান্ডও তাদের জার্সিতে ফিরিয়ে আনলো ১৯৯২ সাল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে মঙ্গলবার। এই জার্সি আলোতে আসার সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে আসে। কারণ এটি দেখতে অনেকটাই তাদের ১৯৯২ সালের বিশ্বকাপ জার্সির মতো।

সে বছর দুর্দান্ত খেলে ইংল্যান্ড পৌঁছায় ফাইনালে। যদিও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হারতে হয়। তবুও সেই দুর্দান্ত সময়কে স্মরণে রেখেই আসন্ন বিশ্বকাপের জার্সি তৈরি করেছে ইংল্যান্ড। হালকা নীলের সঙ্গে আরও চারটি নানান শেডের মিশেলে তৈরি হয়েছে এই জার্সি।

  • সর্বশেষ