শিরোনাম
◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের ◈ মধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা ◈ বাদামতলী থেকে হাতিরপুলে পৌঁছাতেই মাল্টার দাম প্রায় দ্বিগুণ! ◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায়

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন আফগাানিস্তান। নিজেদের সামর্থ্য দিয়েই বাছাই পর্বে খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অজর্ন করে। আফগানিস্তান বর্তমানে একটি শক্তিশালী দল। এমন একটি দলে পরণিত করার পিছনে যার হাত রয়েছে সেই কোচ ফিল সিমন্স বিশ্বকাপের পরই আফগানিস্তান দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সাবেক এই ক্যারিবিয়ান ওপেনার ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে আফগানিস্তান শিবিরে কোচ হিসেবে যোগদান করেছিলেন তিনি। জুলাইয়ের ১৫ তারিখে শেষ হবে চুক্তির মেয়াদ। সেটা আর বাড়াতে চান না সিমন্স। ক্রিকইনফোকে তিনি জানান, ‘আমি আফগানিস্তান ছেড়ে দেওয়ার কথা ভেবেছি এবং এসিবিকে আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আমি আর চুক্তি নবায়ন করছি না। জুলাইয়ের ১৫ তারিখে আমার কোচিং মেয়াদ শেষ হচ্ছে, এরপরে আমি অন্য কোথাও দেখব। আমি ঠিক ১৮ মাসের জন্য চুক্তি করেছিলাম। আমার মনে হয় এই সময়টায় আমি অনেক কিছু করেছি। এখন আমার অন্য কোথাও সরে যাওয়ার সময় হয়েছে।’

সিমন্স যোগ দেওয়ার পর বিশ্বকাপে খেলাই মূল লক্ষ্য ছিল আফগানদের। বাছাইপর্ব পেরিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপে নাম লেখায় আফগানিস্তান। নিজের সফলতার কথা বলার সময় সিমন্স আরও জানান, ‘আমি যখন যোগ দিয়েছিলাম তখন এসিবির লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। আমি সবসময় চেয়েছি, আমি যখন দলে যোগদান করেছি তখনকার চাইতে যেন যখন কোচিং পদ ছাড়ছি তখনকার অবস্থা ভালো থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, যেভাবে ম্যাচ নিয়ে ভেবেছি, যেভাবে অন্য দলগুলোকে হারিয়েছি সেটা দারুণ। ক্রিকেটারদের সব দিকে সাহায্য করার চেষ্টা করেছি আমি।’

  • সর্বশেষ