শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌কোচ গম্ভীরের সঙ্গে একমত হ‌য়ে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমাকে দরাজ সার্টিফিকেট দিলেন সু‌নিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক :ইডেনে পছন্দের পিচ পেয়েও হারতে হয়েছে। তাই প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ইডেনের পিচ নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। পাশাপাশি দল নির্বাচনেও অনেকে খুশি নন। প্রাক্তন ক্রিকেটাররা গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট। কিন্তু ভিন্ন পথের পথিক সুনিল গাভাস্কার। 

গম্ভীরের সুরে সুর মিলিয়ে গাভাস্কা‌রের বক্তব্য, পিচ ভাল ছিল। ব্যাটারদের টেকনিক ও ধৈর্য্যে সমস্যা হয়েছে। তাঁর পাল্টা প্রশ্ন, ভারতের কেন একজন তেম্বা বাভুমা ছিল না? --- আজকাল

খেলা শেষে গম্ভীর জানিয়েছিলেন, ‘‌আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। আমার মনে হয় না যে, উইকেট কঠিন ছিল। এই পিচেই যারা ধৈর্য দেখিয়েছে, তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি। তবে উইকেট যেমনই থাকুক না কেন, ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এই ধরনের উইকেটে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়।

সেই সুরেই গাভাস্কার বলেছেন, ‘‌গৌতম গম্ভীরের সঙ্গে সম্পূর্ণ একমত। এই পিচে ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এতে কোনও সন্দেহ নেই। অনেকেই পিচের অবস্থা নিয়ে কথা বলছেন। কিন্তু সাইমন হার্মারের কতগুলো বল টার্ন করছিল? এটা খারাপ পিচ ছিল না। 

এটা এমন একটা পিচ ছিল, যেখানে আপনাকে পাঁচ দিনের টেস্ট খেলছেন এই মানসিকতা নিয়ে খেলতে হবে। ৫০ ওভারের ম্যাচ বা টি–টোয়েন্টি নয়। সেখানে যদি তিনটি ডট বলের পরে আপনি চালিয়ে খেলার চেষ্টা করেন, তাহলে বিপদ। এটাই সমস্যা।

এরপরেই সানির পাল্টা প্রশ্ন, ভারতের হয়ে কেউ একজন বাভুমার মতো খেলতে পারলেন না? প্রোটিয়া অধিনায়ক যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে ৫৫ রান তুললেন, তা রীতিমতো শিক্ষণীয়। বিশেষ করে ‘স্পিন দুর্বল’ ভারতের তরুণ প্রজন্মের তো অবশ্যই দেখা উচিত। গাভাসকার বলেন, ‘‌ভারতীয় ব্যাটারদের কাছে তেম্বা বাভুমার উদাহরণ ছিল। আগের দিন কী হয়েছিল তা হয়তো অনেকে ভুলে গিয়েছেন। কিন্তু বাভুমা মাত্র কয়েক ঘণ্টা আগে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন। ধৈর্য্য, কৌশল এবং নিষ্ঠার সঙ্গে ব্যাট করেছিলেন। অন্তত এটা মনে রেখে ভারতীয় ব্যাটারদের নামা উচিত ছিল।

  • সর্বশেষ