শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদ আলম জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- আলমগীর সিকদার লোটনের অনুমতিক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলম’কে বিগত দিনে জাতীয় যুব সংহতির সাংগঠনিক কর্মকান্ড ও দক্ষতার কথা বিবেচনা করে জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য আজ সৌদি আরব যাচ্ছেন। পবিত্র ওমরা হজ্ব পালন শেষে না আসা পর্যন্ত জনাব মাহমুদ আলম জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়