শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানান। তিনি দুদেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন।
 
জামায়াত আমির দুদেশের গভীর সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ