শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমেন্ট্রি বক্সে এখন বাংলাদেশকে কেউই কটূক্তি করতে পারবে না, বললেন আতাহার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো ধারাভাষ্য দিবেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আতাহার আলি খান। ক্রিকেট কমেন্ট্রি বক্সে প্রায়ই ধারাভাষ্যকাররা ক্রিকেটার বা দলকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক মন্তব্য করে থাকেন। বাংলাদেশও এর থেকে রক্ষা পায়নি।তিনি মনে করেন, ধারাভাষ্য কক্ষে বাংলাদেশকে নিয়ে কটূক্তি করার যুগ এখন আর নাই। সেই দিন শেষ।

বিশ্ব ক্রিকেটে অন্যতম হুমকির নাম বাংলাদেশ। ঘরে কিংবা বাইরে যে কোন কন্ডিশনে বিশ্বের যে কোন দলকে হারানোর সবধরনের মূলধন রয়েছে বাংলাদেশের রসদে। সা¤প্রতিক সময়ে বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে বাংলাদেশ। সামর্থ্যের দিক থেকে এখন কোন অংশে কম নয় টাইগাররা। নিজেদের দিনে যে কোনো দলকেই হারাতে সক্ষম তারা।

টাইগারদের মাঠের পারফর্মেন্সের প্রভাব পড়ছে ধারাভাষ্য কক্ষেও। আতাহার আলি প্রায় দুই দশক ধরে বাংলাদেশের হয়ে বিশ্ব মঞ্চে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে আসছেন। ছোট দল থেকে বড় দলে পরিণত হওয়ার যাত্রায় সঙ্গী ছিলেন তিনিও।

শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আতাহার আলি বলেন, ‘ধারাভাষ্য কক্ষে এখন আর বাংলাদেশ নিয়ে কট‚ক্তি করতে পারবে না কেউই, সেই যুগ শেষ। কারণ সবাই জানে নিজেদের দিনে যে কোন দলকে হারিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে বাংলাদেশ দলের।’

আইসিসির প্রকাশিত ধারাভাষ্যকারের ২৪ জনের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আতাহার আলি খান।

স্বাগতিক ইংল্যান্ড থেকে থাকছেন সর্বোচ্চ ছয়জন ধারাভাষ্যকার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত থেকে থাকছেন তিনজন করে ধারাভাষ্যকার। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও উইন্ডিজ থেকে থাকছেন দুইজন করে। বাংলাদেশের মতো শ্রীলংকা ও জিম্বাবুয়ে থেকেও থাকছেন একজন করে ধারাভাষ্যকার।

২৪ জনের মধ্যে প্রমীলা ধারাভাষ্যকার থাকছেন তিনজন। এরা হলেন ইংল্যান্ডের ইসা গুহা ও অ্যালিসন মিচেল এবং অস্ট্রেলিয়ার মেলাইন জোন্স।

  • সর্বশেষ