শিরোনাম
◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর ◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ আধুনিক কোল্ড স্টোরেজের উদ্যোগ নেওয়ায় এবার এক কেজি পেঁয়াজও আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০১:০১ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেয়া বাড়িতে ডিজে পার্টির নামে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির।আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজে পার্টির ঘটনায় ‘পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন’ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ২০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই তিনতলা বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটির মালিক আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সারা রাত ধরে ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন।

অভিযানকালে বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

  • সর্বশেষ