শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের চিকিৎসায় হাসপাতালে গৃহবধূ, স্পর্শকাতর স্থানে হাত দিলেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট  : পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন এক গৃহবধূ (২২)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।  ঘটনা ধামাচাপা দিতে ওই গৃহবধূর সন্তানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

ওই গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই গৃহবধূ তার ১১ মাস বয়সী অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসক আবদুর রউফের অধীনে ওই শিশুকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে আবদুর রউফ ওই গৃহবধূকে ফোন করে হাসপাতাল কোয়ার্টারে তার চেম্বারে দেখা করতে বলেন। এরপর রাত ৮টার সময় ওই গৃহবধূ তার খালাকে সঙ্গে নিয়ে ডাক্তারের চেম্বারে যান। গৃহবধূর সঙ্গে তার খালাকে দেখে ওই চিকিৎসক রাগান্বিত হয়ে ওঠেন এবং তাকে পুনরায় হাসপাতালে গিয়ে ভর্তির কাগজপত্রসহ একা আসতে বলেন।

স্বজনরা আরও জানান, প্রায় ১০ মিনিট পর ওই গৃহবধূ ডাক্তারের চেম্বারে যান। তখন চেম্বারে তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। এই সুযোগে আবদুর রউফ তাকে কুপ্রস্তাব দেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে রউফ তাকে জাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ডাক্তার ও গৃহবধূর ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূ চেম্বার থেকে বের হয়ে তার এক মামাকে ফোনে বিস্তারিত জানালে মামা দ্রুত ঘটনাস্থলে এসে রউফকে লাঞ্চিত করেন।

ঘটনাটি ছড়িয়ে পরলে স্থানীয় কয়েকজন সাংবাদিকসহ ২০ থেকে ২৫ জন লোক ঘটনাস্থলে জড়ো হন। পরে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পটুয়াখালী সিভিল সার্জন এবং বাউফলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও জানানো হয়। ঘটনার পর আজ বুধবার হাসপাতাল থেকে ওই গৃহবধূর সন্তানকে পটুয়াখালী জেনালের হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, ডাক্তার আবদুর রউফ বাউফল হাসপাতালে এর আগেও চাকরি করেছেন। ওই সময় তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগেও তিনি এক তরুণীর সঙ্গে অপকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে বাধ্য হয়ে তাকে বিয়ে করেন এবং এক মাস পর তার সঙ্গে সম্পর্ক ছেদ করেন। চারিত্রিক সমস্যার কারণে প্রথম স্ত্রী তাকে তালাক দেন। এরপর আবদুর রউফ দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন। বাউফল হাসপাতালের কোয়ার্টারে তিনি একা থাকেন। আর এই সুযোগে তিনি অনৈতিক কাজ করছেন।

এ বিষয়ে ডা. আবদুর রউফ বলেন, ‘ঘটনাটি সত্য নয়। তার ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল এ অপপ্রচার চালিয়েছে। আমি রোগীর অবস্থা জানার জন্য রোগীর মাকে ফোন করেছিলাম।’

বাউফল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘ঘটনাটি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ডাক্তারদের নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

উৎসঃ আমাদের সময়

  • সর্বশেষ