শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি কাপে টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় চেন্নাইয়ের মুখোমুখি হবে আবাহনী

নিজস্ব প্রতিবেদক : এএফসি কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে মাঠে নামবে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এএফসি কাপে আহমেদাবাদে নিজেদের ভুলে গোল হজম করে তিন পয়েন্ট হারিয়েছে আবাহনী। আজ ম্যাচ জিততে পারলে ‘ই’ গ্রুপে আাবহনী লিমিটেড পয়েন্ট তালিকায় চেন্নাইয়ান এফসির সঙ্গে একই কাতারে চলে আসবে। আর হারলে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা হয়ে উঠবে প্রবল। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকবে এএফসি কাপের অগ্রযাত্রায়। তাই এবার নিজেদের মাঠে ভারতের গতবারের আইএসএল জেতা চেন্নাইয়ান এফসির বিপক্ষে জিতেই মাঠ ছাড়তে চাইছে আকাশি-নীলরা।

ইনজুরিতে জর্জরিত আবাহনী অবশ্য ড্র কিংবা হারের চিন্তা করছে না। তাদের চিন্তা জুড়ে তিন পয়েন্ট অর্জন। আর এই পুরো পয়েন্ট জেতার জন্য আবাহনীর ফরোয়ার্ডদের গোল পেতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রিমিয়ার লিগে সানডে চিজোবা-নাবীব নেওয়াজ জীবন বেশ ভালো ফর্মেই আছেন। সানডের গোল ১০টি ও জীবনের ৯টি। তাই এই দুজনের দিকে তাকিয়ে দলের পর্তুগিজ কোচ। জীবন নিজেও কোচের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত, ‘দলে ইনজুরি সমস্যা আছে। এটা আমাদের মাথায় রাখছি না। আমরা জানি ওরা কীভাবে খেলে। ওদের বিপক্ষে খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি। আশা করছি সমর্থকদের ভালো ফল উপহার দিতে পারবো।’

আগের ম্যাচে গোলের সুযোগ মিস হওয়া নিয়ে এই ফরোয়ার্ডের মন্তব্য, ‘আমরা আগের ম্যাচগুলোতে তিন চারটা গোলের সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না।লিগে প্রতি ম্যাচে গোল পাওয়াটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজেদের মাঠে গোল করতে পারবো বলেও আত্মবিশ্বাস আছে। তাই এএফসি কাপের পরবর্তী পর্বে যাওয়ার সুযোগটা আমাদের নিতেই হবে। আমাদের গোল পেতেই হবে।’

অপর দিকে এই ম্যাচকে কঠিন ম্যাচ মনে করছেন চেন্নাইয়ান এফসির মিডফিল্ডার ফ্রান্সিসকো ফারনান্দেজ। তবে ম্যাচকে ঘিরে ভালো প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়ে রাখলেন তিনি, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। কোচের নির্দেশনা ফলো করছি। হয়ত ম্যাচটা কঠিন হবে। কন্ডিশন একই। আমরা সেরাটা দিয়ে জয়ের জন্য চেষ্টা করবো।

  • সর্বশেষ