শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযাত্রিক’ ছবি থেকে বাদ পড়ছেন বাংলাদেশের আরিফিন শুভ

খালিদ আহমেদ : সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' কিংবা 'অপুর সংসার'-এর দৌলতে 'অপু' সিনেমা প্রেমীদের অন্যতম প্রিয় একটি চরিত্র। পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছে অপু।

বেশ কিছুদিন ধরেই এই খবরে বেশ খুশি ছিলেন সিনেমাপ্রেমীরা। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছিলো ছবিতে অপুর ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।

তবে এখন জানা যাচ্ছে 'অভিযাত্রিক' ছবি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন আরিফিন শুভ। এই ছবিতে অপুর ভূমিকায় তাঁকে আর দেখা যাবে না।রাজনৈতিক পরিস্থিতির জন্যই বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচারের কারণে বাংলাদেশের অভিনেতা গাজী আব্দুন নূর ও ফিরদৌস আহমেদকে দেশ ছাড়ার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রনালয়। তারপর থেকেই এই সমস্যার সূত্রপাত।ঘটনার জেরে নূর ও ফিরদৌসকে আপাতত ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।জানা যাচ্ছে এই ডামাডোলের জেরেই নাকি বাংলাদেশ থেকে এদেশে আসার ভিসা পাচ্ছেন না আরিফিন শুভ।

এবিষয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, '' আরিফিন শুভ ছবিটা করছেন না শুধুমাত্র ভিসা সমস্যার জন্যই। তবে শুভর জায়গায় অপুর চরিত্রের জন্য ঠিক কাকে নেয়া হবে তা এখনও ঠিক হয়নি। তবে চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট চলছে। এই চরিত্রের জন্য সঠিক অভিনেতাকে বেছে নেয়ার পরই ছবির শ্যুটিং শুরু হবে।''

প্রসঙ্গত, ১৯৫৯ সালে 'অপুর সংসার' ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। এই ছবিতে অপু ও তাঁর ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিই আঁকা হবে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত' উপন্যাসের শেষটুকু নিয়ে এই ছবি বানাতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

এই ছবিতে অপর্ণার ভূমিকায় দেখা যাবে টেলি পর্দার 'রাণী রাসমণি' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। পাশাপাশি লিলার ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়, রাণুদির চরিত্রে শ্রীলেখা মিত্র ও রাণুর দিদির ভূমিকায় সোহাগ সেন। পাশাপাশি অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়