শিরোনাম
◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরব ও সোহানা সাবা জুটির প্রথম ছবিশুটিং শেষ, শিগগির সেন্সরে যাচ্ছে ‘আব্বাস

আবু সুফিয়ান রতন : গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আব্বাস’-এর শুটিং। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রটির কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব।

আর সোহানা সাবাকে দেখা যাবে ‘চুটকি’ চরিত্রে। লাইভ টেকনোলজিস প্রযোজিত আব্বাস ছবিতে আরো অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

সাইফ চন্দনের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘আব্বাস’। এর আগে তিনি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। নির্মাতা চন্দন বলেন, একেবারে মৌলিক গল্পে ‘আব্বাস’ বানিয়েছি। একটা মৌলিক গল্প নিয়ে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো ওভারকাম করতে গেলে সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, সময় নিয়ে একেবারে ধীরে ধীরে মনের মত করে ‘আব্বাস’ একেবারে ‘র’ জিনিস ফুটিয়ে তুলেছি। ফাইনালি পুরো কাজ শেষ করলাম। শিগগির আব্বাস সেন্সরে জমা দেব। এরপরেই মুক্তির তারিখ জানাবো।

  • সর্বশেষ