শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানব বিবর্তনের পর বর্তমানে সর্বোচ্চ কার্বন-ডাই-অক্সাইড রয়েছে বায়ুমণ্ডলে

আসিফুজ্জামান পৃথিল : মানব প্রজাতি পৃথিবীতে আবির্ভাবের পর বর্তমানে পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কার্বন-ডাই-অক্সাইড রয়েছে। অর্থাৎ মানুষকে কখনই এতোটা কার্বন-ডাই-অক্সাইডের মধ্যে বসবাস করতে হয়নি। সিএনএন।

এই ফলাফল দেখে হতবাক হয়ে গেছেন বিশ^খ্যাত আবহাওয়াবীদ এরিক হলথাস। টুইটারে তিনি লেখেন, ‘মানুষের ইতিহাসে আমাদের গ্রহের বায়ুম-লে ৪১৫পিপিএিম এর বেশি কার্বন-ডাই-অক্সাইড রয়েছে। শুধু রেকর্ড করা ইতহাসে নয়, অথবা ১০ হাজার বছর আগে কৃষিবিপ্লবের পর থেকে নয়, মিলিয়ন মিলিয়ন বছর আগে আধুনিক মানুষ আবির্ভাবের পর থেকেই কখনই এমনটা হয়নি।’

মাউনা লোয়া অবজারভেটরি থেকে পাওয়া তথ্য মতে গত ৮ লাখ বছরে প্রথমবারের মতো বায়ুম-লে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ৪১৫পিপিএম। ১৯৬৮ সালে প্রয়াত আবহাওয়াবিদ চার্লস ডেভিড কেলিং এই তথ্য রাখা শুরু করে। এই তথ্যকে কেলিং কার্ভ বলে অভিহিত করা হয়।

৩০ লাখ বছর আগে প্লিওসেন ইপোচ এর সময় বৈশি^ক তাপমাত্রা আজকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো। সেসময়ও কার্বন ডাই-অক্সাইড লেভেল ৩১০ থেকে ৪০০ পিপিএম ছিলো বলে মনে করা হয়।

সেসময় মেরু অঞ্চল বরফ নয়, গাছ দিয়ে আবৃত ছিলো। গ্রীস্মকালে পৃথিবীর উত্তরতম প্রান্তে আবহাময়ার গড় থাকতো ১৫ ডিগ্রি সেলসিয়াস। প্লিওসেন যুগে বৈশি^ক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আজকের চেয়ে ২৫ মিটার বেশি উঁচু ছিলো বলে মনে করা হয়। সম্পাদনা: লিহান লিমা

  • সর্বশেষ
  • জনপ্রিয়