শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূত্রাপুরে ৪০ লাখ টাকা মূল্যের চোরাই মালসহ গ্রেফতার ৩

সুজন কৈরী : পুরান ঢাকার সূত্রাপুর এলাকার একটি গোডাউন থেকে চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা সমমূল্যের ৩০টন লোহার নাট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হরফুন নাহার ওরফে জলি (৩৪), রেহান আহম্মেদ অপু (৩৮) ও মো. আনোয়ার হোসেন রাজু (৩৪)।

পুলিশ জানায়, সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জের শাহজালাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১০ মে সকাল ১০টা থেকে ১১মে সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় সূত্রাপুর নন্দলাল দত্ত লেনের লক্ষীবাজার গোডাউন থেকে প্রায় ৩০টন লোহার নাট চুরি হয়। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ