শিরোনাম
◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ◈ ২০২৬ বিশ্বকাপের সেরা ভেন‌্যু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম ◈ তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন: মাহদী আমিন ◈ তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশের পতাকা চেনেন না প্রিয়াংকা গান্ধীর স্বামী, ভারতজুড়ে হইচই

শেখ নাঈমা জাবীন : জামাইবাবু অর্থাৎ কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের কার্যকলাপে নির্বাচনের মধ্যেই আবারও অস্বস্তি বাড়লো কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেসের। রোববার ভোট দিয়ে ভারতের জাতীয় পতাকার বদলে প্যারাগুয়ের পতাকার ইমোজি টুইটারে পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। ফলে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনদের আক্রমণ, সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত গান্ধী পরিবারের জামাই। সংবাদ প্রতিদিন

রোববার ষষ্ঠ দফার ভোটে দিল্লিতে ভোট দেন রবার্ট ভদ্র। এরপর হাতে কালি চিহ্ন দেওয়া ছবি টুইটারে পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘আমাদের অধিকার, আমাদের শক্তি। প্রত্যেরই ভোট দেওয়া উচিত।’ এই লেখার পাশাপাশি ইমোজিও পোস্ট করেন তিনি। আর সেখানেই মারাত্মক ভুল করে বসেন। তেরঙ্গার বদলে সেখানে রবার্ট ভদ্র ব্যবহার করেন প্যারাগুয়ের জাতীয় পতাকার ইমোজি৷ যাকে কেন্দ্র করে নিন্দা ও কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের কেউ কেউ হাসির খোরাক করেন গান্ধী পরিবারের জামাইকে। কেউ ছুঁড়ে দেন বিদ্রুপ। একজন ভদ্রকে সরাসরি প্রশ্ন করেন, আদৌ তিনি ভারতের জাতিয় পতাকা কেমন দেখতে হয়, তা জানেন কি। অন্য একজন দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমেই রবার্ট ভদ্র নিজেকে প্যারাগুয়ের নাগরিক বলে ঘোষণা করলেন। তবে বিতর্ক মাথাচাড়া দিতেই পোস্টটি ডিলিট করে দেন রবার্ট ভদ্র। এরপর আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে অবশ্য ভারতের জাতীয় পতাকার সঠিক ইমোজি ব্যবহার করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়