শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পেল ৬ দেশ

ভিসা-অন-অ্যারাইভাল কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তালিকায় আরও ছয়টি দেশের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ। খবর গালফ নিউজের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং তাদের সঙ্গে আগত পরিবারের সদস্যরা আমিরাতে পা রাখার পর ১৪ থেকে ৬০ দিনের ভিসা পেতে পারবেন।

advertisement

তবে এজন্য তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনও সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর প্রজাতন্ত্র, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।

এ প্রসঙ্গে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা-অন-অ্যারাইভাল কর্মসূচির আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত মূলত বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বার্তা। পাশাপাশি এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে।

advertisement

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা আরব আমিরাতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি, আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশের সুবিধা লুফে নিতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ভ্রমণকারীদের যাতায়াত সহজ করা, কনস্যুলার প্রক্রিয়া আরও সরলীকরণ এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা কার্যক্রম ও মেধাবী জনশক্তির জন্য আরব আমিরাতকে শীর্ষ বৈশ্বিক গন্তব্যে পরিণত করতে চায় তারা।

advertisement

এদিকে, আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, নতুন ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেতে আবেদনকারী এবং তার সঙ্গে আগত পরিবারের সদস্যদের অবশ্যই উল্লিখিত ছয়টি দেশের কোনও একটির নাগরিক হতে হবে। পাশাপাশি তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।

সংস্থাটি আরও জানায়, প্রদত্ত ভিসার ধরন অনুযায়ী ১৪ থেকে ৬০ দিনের ভিসা ইস্যু করা হবে।

আইসিপি-এর তথ্যমতে, ১৪ দিনের ভিসা আরব আমিরাতে অবস্থানকালে একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য প্রদান করা হবে। এটি নবায়নযোগ্য নয়। উভয় ধরনের ভিসার মেয়াদ শেষ হলে ভিসাধারীদের দেশ ত্যাগ করতে হবে।
নির্ধারিত সময়সীমার বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা আরোপ করা হবে।

ভিসা ফি প্রসঙ্গে সংস্থাটি জানায়, ১৪ দিনের ভিসা ইস্যুর মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসা ইস্যুর মোট ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ