শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৮৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১৮৮ জন নিহত এবং ১ হাজার ৫২০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ভূমিকম্পে কমপক্ষে ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ২০০ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
 
দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে ধীরে ধীরে তথ্য আসছে। তবে দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলকে জাতীয় সংসদের সভাপতি ‘ব্যাপক মাত্রার এক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
 
আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফ জানিয়েছে, দেশের অনেক এলাকায় এখনও মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন রয়েছে।
 
সংস্থাটি আরও জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিতে কয়েকটি পৌরসভা ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
 
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশের পাশাপাশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
নির্বাসিত ভেনেজুয়েলীয় বিরোধীদলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ বলেছেন, দেশটিতে ‘কোনো শর্ত ছাড়াই’ আন্তর্জাতিক সহায়তা পাঠানো উচিত।
 
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার চলমান দুর্যোগ মোকাবিলায় ‘বৃহৎ, দ্রুত ও কার্যকর’ মার্কিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সর্বশেষ