শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ অনুসরণ করে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ সংক্রান্ত যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে।

বৃহস্পতিবার  (২৫ জুন) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন যে মূল্যবান সহায়তা দিয়ে আসছে, তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।

চীনের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা বেইজিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে এবং দুই দেশের উন্নয়ন কৌশলের মধ্যে আরও সমন্বয় জোরদার করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা দৃঢ়ভাবে সমর্থন করে।

একইসঙ্গে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের ধারণা এবং চীনের প্রস্তাবিত চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগের প্রতি বাংলাদেশ উচ্চমাত্রার সমর্থন ও সম্মতি জানায়।
তিনি বলেন, বহুপক্ষীয় বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়