শিরোনাম
◈ বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন, স্থাপন করা হয়েছে ৩টি উদ্ধার ক্যাম্প ◈ বিশ্বকাপে ফুটবল ভক্তদের কাণ্ড! ম্যাচের আগে ভিডিও দেখতেই লাখ ডলার আয় ইনফ্লুয়েন্সারের ◈ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জোরদার, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ◈ আকাশসীমাকে অভেদ্য করতে ‘স্টিল ডোম’, ২৪ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা এরদোয়ানের ◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বাদশ আইপিএলে ব্যাট হাতে সেরা দশ ক্রিকেটার

স্পাের্টস ডেস্ক : ব্যাট হাতে দ্বাদশ আইপিএল মাতালেন যারা, রইল সেরা দশ ব্যাটসম্যানের যাবতীয় পরিসংখ্যান
১) ডেভিড ওয়ার্নার- ১২ ম্যাচের ৯টিতে বড় ইনিংস, ৮টি অর্ধশতরান ও ১ট শতরান৷ সব মিলিয়ে ১২ ম্যাচ থেকে ৬৯২ রান৷ উনিশের আইপিএলের কমলা টুপির মালিক ওয়ার্নারই৷ সর্বোচ্চ ইনিংস ১০০*

২)লোকেশ রাহুল- ১৪ ম্যাচে ৫৯৫ রান হাঁকিয়ে উনিশের আইপিএলের সর্বাধিক রান হাঁকানোয় দু’নম্বরে রয়েছেন লোকেশ রাহুল৷ ১৪ ইনিংসে ৬টি অর্ধশতরান ও ১টি শতরান হাঁকিয়েছেন৷

৩) কুন্টন ডি’কক- মুম্বই ওপেনারের মরশুমটা দারুণ গিয়েছে৷ ১৬ ম্যাচে ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন৷ সব মিলিয়ে সংগ্রহ ৫২৯ রান৷ দ্বাদশ আইপিএলে সর্বোচ্চ ইনিংস ৮১ রানের৷

৪) শিখর ধাওয়ান- দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬ ম্যাচে ৫২১ রান করেছেন ধাওয়ান৷ এই আইপিএলে তাঁর ব্যাক্তিগত সর্বোচ্চ ৯৭*৷ সবমিলিয়ে ৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন ধাওয়ান৷

৫) আন্দ্রে রাসেল- ১৪ ম্যাচ নাইটদের হয়ে ৫১০ রান করেছেন রাসেল৷ সর্বোচ্চ ৮০*৷ রয়েছে ৪টি অর্ধশতরান৷ সব মিলিয়ে উনিশের আইপিএলে সর্বোচ্চ ৫২টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল৷

৬) ক্রিস গেইল- ১৩ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৯০ রান, আইপিএলে এবার চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন৷ সর্বোচ্চ ৯৯*

৭) ঋষভ পন্ত- ১৬ ম্যাচে পন্তের সংগ্রহ ৪৮৮ রান, সর্বোচ্চ ৭৮*৷ সদ্য সমাপ্ত আইপিএলে এবার ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন পন্ত৷

৮) বিরাট কোহলি- কাপ্তান বিরাট সাফল্য না পেলেও ব্যাটসম্যান বিরাট এই মরশুমে ২টি অর্ধশতরান ও ১টি শতরান হাঁকিয়েছেন. সব মিলিয়ে ১৪ ম্যাচে সংগ্রহ ৪৬৪ রান৷

৯) শ্রেয়স আইয়ার-উনিশের আইপিএলে সর্বাধিক রান হাঁকানোর তালিকায় ৯ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ ৩টি অর্ধশতরান হাঁকিয়ে ১৬ ইনিংসে শ্রেয়সের সংগ্রহ ৪৬৩ রান৷

১০) জনি বেয়ারস্টো- আইপিএলে খেলেছেন মাত্র ১০ ইনিংস৷ একটি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান হাঁকিয়ে সানরাইজার্স জার্সিতে বেয়ারস্টোর সংগ্রহ ৪৪৫ রান৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়