শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সততার নজির গড়লেন মোটর মেকানিক, ফিরিয়ে দিলেন ৭৩ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিলেন মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী (২৫)। ব্যাগের মধ্যে ছিল নগদ ৭৩ হাজার টাকা, চেক বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র। বাংলাদেশ প্রতিদিন।

রবিবার দুপুরে টাকাভর্তি ব্যাগটি প্রকৃত মালিক ওই উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. রাকিব হোসেনের কাছে হস্তান্তর করেন মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী। তার সততায় মুগ্ধ হয়ে এ সময় আল আমীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

আল আমীন ওই উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে। গৌরনদী বন্দরে মোটর সাইকেলের একটি গ্যারেজ রয়েছে তার।

ব্যাগের মালিক মো. রাকিব হোসেন জানান, তিনি ফিল্ড ভিজিট শেষে সকালে মোটর সাইকেলে আল আমীন বেপারীর গ্যারেজের সামনের রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন। তার কাছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কয়েকটি রেজিস্ট্রার বই, বিভিন্ন কাগজ পত্র ও টাকা ভর্তি ব্যাগটি ছিল। ব্যাগের মধ্যে নগদ ৭৩ হাজার টাকা, চেক বই ও জাতীয় পরিচয় পত্র সহ বিভিন্ন কাগজপত্র ছিল। পথিমধ্যে টাকা ভর্তি ব্যাগটি পড়ে যায়। পরে যখন ব্যাগের কথা মনে হয়, তখন দেখেন সঙ্গে ব্যাগটি নেই। ব্যাগটি হন্যে হয়ে খুঁজতে থাকেন। পরে জাতীয় পরিচয়পত্র থেকে নম্বর পেয়ে তার মুঠোফোনে কল দিয়ে ব্যাগটি ফেরত দেন মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী। তার কথা চিরদিন মনে রাখাবেন তিনি। আল আমীন বেপারীর সততার দৃষ্টান্ত অন্যান্যরাও অনুকরণ করবে বলে তিনি আশা করেন।

আল আমীন বেপারী জানান, কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগটি তিনি হাতে না নিলে হয়তো অন্য কেউ নিয়ে যেত। প্রকৃত মালিককে টাকাটা ফেরত দিতে পেরে আনন্দ লাগছে তার।

তিনি বলেন, নগদ টাকা ছাড়াও ব্যাগটির মধ্যে একটি চেক বই ছিল। সেখানে কয়েকটি পাতায় টাকার অঙ্ক উল্লেখ না থাকলেও স্বাক্ষর ছিল। কোন খারাপ লোকের হাতে ব্যাগটি পড়লে ওই চেক দিয়ে মালিককে বেকায়দায় ফেলতে পারতো। যার ব্যাগ তার কাছে ফেরত দিতে পেরে আত্মতৃপ্ত তিনি।

গৌরনদী থানার এসআই মো. তৌহিদুজ্জামান জানান, এ ধরনের একটি ঘটনা শুনেছেন। সৎ লোক আছে বলেই সমাজটা টিকে রয়েছে। এ ধরনের মানুষের সংখ্য যত বাড়বে, সমাজ তত অপরাধ মুক্ত হবে।

  • সর্বশেষ