শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী সেই গৃহবধূ যিনি রুটি বানান কম, শব্দ করেন বেশি, বললেন সিধু

নাঈম কামাল : মোদি হলেন সেই গৃহবধূ, যিনি রুটি বানান কম কিন্তু চুড়ির শব্দ করেন বেশি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এই মন্তব্যই করলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, মোদীর আচরন এমন যাতে তার প্রতিবেশীরা বুঝতে পারেন তিনি কাজ করছেন। ইন্দোরে নরেন্দ্র মোদির সরকারের আমলে ঠিক এই ঘটনাই ঘটেছে।” সংবাদ প্রতিদিন

এর পাশাপাশি মোদিকে তিনি মিথ্যেবাদী ও বিভেদকামীদের প্রধান এবং আম্বানি ও আদানির বিজনেস ম্যানেজার বলেও অভিহিত করেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে নরেন্দ্র মোদিকে ভারতের বিভেদকামীদের প্রধান বলে উল্লেখ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনেন কংগ্রেস নেতা সিধু।

পাঁচ বছরের শাসনকালে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সাংবিধানিক ও গণতান্ত্রিক সংস্থাকে ধ্বংস করেছেন বলেও অভিযোগ করেন নভজ্যোৎ সিং সিধু। বলেন, “আপনি সিবিআইকে পুতুল বানিয়েছেন। সু্প্রিম কোর্টের বিচারপতিরা রাস্তায় নেমে এসে সাংবাদিক বৈঠক করেছেন।

  • সর্বশেষ