শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব চাপের মুখে নাইজেরিয়ার ৯০০ শিশু যোদ্ধাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলো মিলিশিয়া বাহিনী

সুস্মিতা সিকদার : জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার জঙ্গী সংগঠন বোকে হারমের বিপক্ষে যুদ্ধে সরকারের মিলিশিয়া বাহিনীর নিয়োগকৃত ৯০০ শিশুকে ছেড়ে দিয়েছে মিলিশিয়া বাহিনী। মোট ৮৯৪ শিশুর মধ্যে রয়েছে ১০৬ জন মেয়ে শিশু। দ্য ডিফেন্স পোষ্ট, ডয়েচেভেলে

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, মিলিশিয়ারা এ পর্যন্ত ১৭০০ শিশু যোদ্ধাকে মুক্তি দিয়েছে। সংস্থাটি আরো জানায়, ২০১৩ সালে থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকে হারাম জঙ্গি দমনে ৩৫০০ শিশুকে নিয়োগ দেয়া হয়।

নাইজেরিয়ায় নিযুক্ত ইউনিসেফের প্রধান মোহাম্মেদ ফাল বলেন, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিরোধীদের জিঘাংসার বলি হচ্ছে শিশুরা। সশস্ত্র বাহিনীর সামরিক ও বেসামরিক কাজে এই শিশুদের ব্যবহার করা হচ্ছিল। শিশুরা সেখানে প্রতিনিয়ত মৃত্যু, হত্যা ও সংঘাত প্রত্যক্ষ করেছে। তিনি আরো জানান, শিশুদের অধিকার সংরক্ষণের এটি একটি ধাপ এবং এই মুক্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ