শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী এবার অক্ষয়ের নায়িকা

মুসফিরাহ হাবীব: ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন মানুষী ছিল্লর। এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে রুপোলি পর্দায় অভিষেক হতে চলেছে মানুষীর।

অক্ষয় কুমারের সঙ্গে ঐতিহাসিক রাজপুত রাজা পৃথ্বিরাজ চৌহানের বায়োপিকে অভিনয় করবেন তিনি। যশ রাজ ফিল্মসের ব্যানারে এ বছর শেষেই শ্যুটিং শুরু হবে। চলচ্চিত্র নির্মাতারাও এরই মধ্যে অক্ষয় এবং মানুষীর সঙ্গে কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে।

মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে ভারতের জাতীয় আকর্ষণ হয়ে ওঠার পর মানুষী অনেক ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। শুধু সৌন্দর্যই নয়, তিনি একজন পারফর্মারও। বলিউডে পা রাখার জন্য প্রচুর অভিনয় ও নাচের প্রশিক্ষণ নিচ্ছেন করছেন মানুষী।

ঐতিহাসিক ছবিতে কাজ করার জন্য সে সময়ের নানা বইও পড়ছেন। আগামী বছর যশ রাজের সবচেয়ে বড় ছবির তালিকায় রয়েছে এ ছবি।

  • সর্বশেষ