শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোধে করণীয়

নুর নাহার : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায়ই ঘটে মর্মান্তিক সব দুর্ঘটনা। তবে একটু সচেতন হলেই এড়ানো যায় এধরণের বিস্ফোরণ। সিলিন্ডারের পাইপ, গ্যাসের রেগুলেটর ইত্যাদির ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই বাড়িকে নিরাপদ রাখা যায়। সময় টিভি

১. আমরা অনেকেই পাইপ পরিষ্কার করতে সাবান ব্যবহার করি। এটি ঠিক নয়। পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করতে হবে। খুব নোংরা হলে হালকা করে পানিতে ভিজিয়ে নিয়ে সেই কাপড় দিয়েই পরিষ্কার করতে হবে গ্যাসের পাইপ।

২. পাইপ পরিষ্কার করতে গ্যাসের পাইপের গায়ে কোনো কাপড় বা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখবেন না। এমন করলে পাইপ থেকে গ্যাস লিক হলে ধরা পড়বে না। একই পাইপ বছরের পর বছর ব্যবহার না করে প্রতি দুই থেকে তিন বছর পরপর বদলে ফেলতে হবে।

৩. গ্যাসের রেগুলেটরের নজল ভালো করে পাইপ দিয়ে ঢেকে রাখতে হবে। গ্যাস বন্ধ করে বেরুনোর আগে দেখে নিতে হবে গ্যাসের পাইপ যেন কোনোভাবে গরম বার্নারের গায়ে লেগে না থাকে।

৪. সিলিন্ডার গরম হতে পারে এমন কোনো কাজ করা যাবে না। অনেকেই গ্যাসের রেগুলেটর বা দেশলাই ব্যবহারের পর অবহেলার সঙ্গে তা রেখে দেন সিলিন্ডারের উপরেই। এই দুটি জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে।

৫. রান্নাঘরে ঢুকেই গ্যাসের গন্ধ পেলে তখনই বেরিয়ে আসত হবে রান্নাঘর থেকে। ওই অবস্থায় কোনো সুইচ বোর্ড বা বৈদ্যুতিক যন্ত্র চালু করা যাবে না। সম্পাদনা : মিলন

  • সর্বশেষ